ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ!

Link Copied!

Shahrukhবিনোদন ডেস্ক : টেক জায়ান্ট ‘অ্যাপল’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান, এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। মে মাসের মাঝামাঝিতে অ্যাপলের কার্যনির্বাহী টিম কুকের আগমনের পর থেকেই এমন গুঞ্জন শুরু হয়েছিল। আর এবার সেই গুঞ্জনই বোধয় সত্যি হতে চলেছে। ঘনিষ্ঠসূত্রের খবর, ভারতে বিশ্বখ্যাত ‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ!
তবে ‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে শাহরুখ হচ্ছেন সে বিষয়টা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। জানা গেছে অ্যাপল শিগগিরই নতুন একটি আইফোন ভারতীয় বাজারের জন্য প্রস্তুত করছে। আর ওই ফোন বাজারজাত করার আগে আনুষ্ঠানিকভাবে শাহরুখকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে। ফোনটি চলতি বছরের শেষ দিকে বাজারজাত করার চিন্তা করছে অ্যাপল।
প্রসঙ্গত, গত মে মাসের মাঝামাঝিতে প্রথমবার ভারত সফরে এসেছিলেন ‘অ্যাপল’ এর মহাব্যবস্থাপক টিম কুক। আর ভারতে এসেই কথামত বলিউড কিং শাহরুখের ঘরে নিমন্ত্রণ গ্রহণ করেন তিনি। টিম কুকের উছিলায় সেদিন শাহরুখের ঘরে দাওয়াত গ্রহণ করেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন, আমির খান, মাধুরী দীক্ষিত, ফারাহ খান, এ.আর রাহমান, বিধু বিনোদ চোপড়া, সানিয়া মির্জাসহ বলিউডের এরকম শীর্ষস্থানীয় তারকারা। আর তখন থেকেই গুঞ্জন ছিল যে, অ্যাপলের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি হওয়াতেই এমন পার্টি দিয়েছিলেন শাহরুখ। যা এখন সবার কাছে পরিস্কার।