বিনোদন ডেস্ক : বলিউডের ‘নিউ ওয়েব সিনেমা’ বলতে যা বোঝায় তার অগ্রপথিক হিসেবে ধরে নেয়া যায় মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম। গ্যাংস অব ওয়াসিপুর, ব্ল্যাক ফ্রাইডে এবং ডেভ ডি’র মত অসাধারণ সিনেমা নির্মাণ করে তার শ্রেষ্ঠত্ব ইতিমধ্যেই প্রমান করেছেন। বলিউডের মূল ধারা সিনেমার থেকে পুরোপুরি বাস্তবধর্মী সিনেমা নির্মাণ করেও অনুরাগ তার সিনেমাকে কমার্শিয়াল সিনেমায় বলেন। আর এই কমার্শিয়াল ধারা তিনি সব সময় অব্যাহত রাখবেন, তবে তিনি কখনোই সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা ‘সুলতান’-এর মত সিনেমা নির্মাণে মোটেও আগ্রহী নন!
সম্প্রতি অনুরাগ কাশ্যপ তার আসন্ন সিনেমা ‘রামন রাঘব’-এর ‘কাত-ই আজম’ নামের একটি ভিডিও গান রিলিজ অনুষ্ঠানে হাজির হয়ে সাম্প্রতিক ভারতীয় সিনেমা নিয়ে কথা বলেন। আর সেখানেই কথা প্রসঙ্গে অনুরাগ সালমানের সুলতান, কিংবা জন-বরুনের ‘ঢিসুম’ ছবির মত কোনো ছবি ভবিষ্যতে বানাতে অনাগ্রহ প্রকাশ করেন।
নিজের নির্মিত গ্যাংস অব ওয়াসিপুর থেকে একেবারে বুম্বে ভেলভেট পর্যন্ত সব সিনেমাকেই কমার্শিয়াল আখ্যাত দিয়ে অনুরাগ বলেন, আমার সব সিনেমায় কমার্শিয়াল। কিন্তু আমি কখনোই সুপারস্টার সালমানের মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘সুলতান’ কিংবা ‘ঢিসুম’-এর মত সিনেমা বানাতে চাই না। আমি ছবি দুটোর ট্রেলার দেখেছি। মজাও পেয়েছি যথেষ্ঠ, কিন্তু সমস্যা হচ্ছে এসব সিনেমা আমি বানাতে চাই না।
গত বছরে ‘বুম্বে ভেলভেট’ বাণিজ্যিকভাবে ধরাশায়ি হওয়ার পর চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে অনুরাগের আলোচিত সিনেমা ‘রামন রাঘব’। যে ছবিটিতে দীর্ঘদিন পর অভিনয় করছেন এই মুহূর্তে বলিউডের মেধাবী অভিনেতা ও অনুরাগের শিষ্য নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটির গান রিলিজ উপলক্ষ্যে অনুষ্ঠানে নিজের আসন্ন সিনেমা নিয়ে বলতে গিয়ে অনুরাগ বলেন, আমাদের সব সিনেমাতেই ভালো কাজ করার চেষ্টা করি। কিন্তু আমার আগের সিনেমার(বুম্বে ভেলভেট) তুলনায় ‘রামন রাঘব’ সে তুলনায় কোনো প্রেসারই ছিল না। আমার শেষ সিনেমা বুম্বে ভেলভেট যদি টাইটানিক হয়, তাহলে রামন রাঘবকে বলা যায় একটা ইঞ্জিন চালিত নৌকা!
অন্যদিকে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৪ মে ইউটিউবে রিলিজ হল সালমানের ‘সুলতান’-এর ট্রেলার। সাথে সাথে ট্রেলারটি বেশকিছু টিভি চ্যানেলেও প্রথমবার সম্প্রচার করা হয়। এরইমধ্যে তুুমুল সাড়া পড়েছে শুধু সুলতানের ট্রেলার দেখেই। পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা। সেই ঐতিহাসিক চরিত্রেই আছেন সালমান খান। মাত্র তিন মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে সালমানকে আদ্যোপান্ত কুস্তিগীর হিসেবেই লক্ষ্য করা গেছে। আর তার সাথে আছে আরেক নারী কুস্তিগীর আনুশকা শর্মা।

