ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে নতুন মিউজিক ভিডিও নিয়ে শাহানা কাজী

Link Copied!

shahana-kajiবিনোদন প্রতিবেদক : আসছে ঈদে প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী শাহানা কাজী তার নতুন গানের কিছু ভিডিও প্রকাশ করছেন। কানাডার টরেন্টোতে বসবাসরত সাউথ এশিয়ান মহলের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী ঈদের জন্য শ্রোতাদের এসব গান উপহার দিবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে শাহানা কাজী বলেন, ‘কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে বেশকিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরী করেছি। এর মধ্যে ‘অনুশোচনা’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ হবে। ঈদের আগে আরও কিছু মিউজিক ভিডিও প্রকাশ হবে। এর মধ্যে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির ভিডিও প্রকাশ করা হবে খুব শিগগিরই। সব কটি গানের ভিডিও প্রকাশ করা হবে কানাডার ব্লসম মিউজিক এর ব্যানারে। আশা করি, দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’
প্রথম অ্যালবামটি প্রযোজনা করেছেন শাহেদ কাজী।
বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান এই কন্ঠশিল্পী ব্যক্তিগত জীবনে পড়াশুনা শেষ করেছেন টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া তিনি কানাডার সঙ্গীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অফ মিউজিক’ থেকে সঙ্গীতের উপর তালিম নিয়েছেন। শাহানার ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি বর্তমানে আইটিউনস,অ্যাপল মিউজিক, অ্যামাজন,স্পটিফাইসহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি,এমপিথ্রি ফরম্যাটে এবং স্ট্রিমিং এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। শাহানার ইউটিউব লিংকে ভিডিও গানগুলো দেখতে পাওয়া যাবে।