ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে রুশ কবি পুশকিনের ভাস্কর্য স্থাপন

Link Copied!

puskinনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে রাশিয়ার জাতীয় কবি আলেক্সজান্ডার সের্গেয়েভিচ পুশকিন-এর ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ভাস্কর্যের ফলক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার আই. ইগনাতোভ ও রাশিয়ান রাইটার্স ইউনিয়ন পুশকিন শাখার সেক্রেটারি ইগোর নভোসেলোভ। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘পুশকিন শুধু রুশ ভাষার কবি ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব সাহিত্যের মহান ব্যক্তিত্ব। তিনি ১৭ শতকের কবি হলেও তার রচনার বিষয়বস্তু আজকের দিনেও অনস্বীকার্য। বাংলাদেশে বিভিন্ন বিদেশি সাহিত্যের মধ্যে রুশ সাহিত্যের যে চর্চা হয় পুশকিন তাঁদের মধ্যে অন্যতম।’
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ এবং রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধু। এ বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই সময়কার সরকার ও জনগণ বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে।’
উভয় দেশের সাহিত্যকর্ম বাংলা ও রুশ ভাষায় অনুবাদের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ রুশ ভাষায় অনুবাদের কাজ চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আলেক্সজান্ডার সের্গেয়েভিচ পুশকিন শুধু রাশিয়ার জাতীয় কবিই নন, তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কবি হিসেবে স্বীকৃত।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাশিয়ার প্রধান কবির ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’
অনুষ্ঠানে রাশিয়ান রাইটার্স ইউনিয়ন পুশকিন শাখার সেক্রেটারি ইগোর নভোসেলোভকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রেস্ট’ উপহার দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং রাশিয়ান সেন্টার অব সাইন্স অ্যান্ড কালচারের পরিচালক আলেক্সজান্ডার ডেমিন প্রমুখ।