প্রযুক্তি ডেস্ক : যতো বেশি র্যাম তত বেশি গতি। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো ৮ জিবি র্যামের আসুসের নতুন ল্যাপটপ। ইন্টেল কোরআই৫ প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপটির মডেল আসুস এক্স৪৫৬ইউবি-৬২০০ইউ।
ষষ্ঠ প্রজন্মের অ্যাটেনটিভ ডিজাইন, নিখুঁত ভিজ্যুয়াল ইফেক্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই মাল্টিমিডিয়া ল্যাপটপটি। ১৪ ইঞ্চি ফুলএইচডি এলইডি ডিসপ্লে, ২ জিবি এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ৯৪০এম ভিডিও গ্রাফিক্স, ১ টেরাবাইট(টিবি) হার্ডডিস্ক রয়েছে ল্যাপটপটিতে। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিকমাস্টার টেকনোলজি।
আসুসের এই ল্যাপটপটিতে রয়েছে চিকলেটকী-বোর্ড যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। এছাড়াও নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্ল-টুথ, এইচডিওয়েবক্যাম, ল্যানজ্যাক এবং মাল্টি-ফরমেট কার্ড রিডার ।
পলিমার ব্যাটারি ব্যবহার করার কারণে ল্যাপটপটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে ৩ থেকে ৫ ঘন্টা। ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

