ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে আসামি ধরতে গিয়ে ওসিসহ ১২ পুলিশ আহত

Link Copied!

Policeফেনী প্রতিনিধি : জেলার সোনাগাজীতে পলাতক আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সাইদ আনোয়ারকে আটক করতে গিয়ে দুই ওসিসহ চার এসআইসহ ১২ পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- থানার ওসি মো. হুমায়ূন কবির, ওসি তদন্ত মো. মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক শাহ আলম, নাছির উদ্দিন, আবদুর রহমান ও নুরুল আমীনসহ ১২ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সোনাপুরের তিনবাড়িয়া গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা সাইদ আনোয়ারকে আটক করতে সোনাগাজী মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় তার বাড়ির আশপাশের নারী-পুরুষরা উপস্থিত পুলিশ সদস্যদের ঘেরাও করে মরিচের গুড়া ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীরসহ ১২ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ঘরের দরজা ভেঙে আসামি সাইদ আনোয়ারকে গ্রেপ্তার করে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।