ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে ৪ গরুসহ কৃষকের মৃত্যু

Link Copied!

FIREসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে চার গরুসহ ইলিম মোল্লা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ঘোরজান ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মুরাদপুরে এ ঘটনা ঘটে।
নিহত ইলিম মোল্লা ওই গ্রামের বিশা মোল্লার ছেলে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রমজান আলী মোল্লার ভাতিজা।
ঘোরজান ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রমজান আলী মোল্লা জানান, সকালে মাঠে গরু চড়াতে যায় তার ভাতিজা ইলিম মোল্লা। দুপুরে বৃষ্টি আসার কারণে সে মাঠ থেকে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতে চার গরুসহ ইলিম মোল্লা ঘটনাস্থলেই মারা যায়।