ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গার্মেন্টের ৪৮ লাখ টাকা ‘ছিনতাই’

Link Copied!

sintaiগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪৮ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। তবে পুলিশ বলছে, রহস্যজনক কারণে টাকা উত্তোলনে পুলিশের সহযোগিতা চায়নি কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি পারিজাত এলাকার গ্রিন লাইন গার্মেন্টের হিসাব ও প্রশাসন বিভাগের চারজন কর্মকর্তা মঙ্গলবার সকালে আইএফআইসি ব্যাংক কোনাবাড়ি শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তুলে মাইক্রোবাসে কারখানায় ফিরছিলেন। গাড়িটি পারিজাত আমতলা এলাকায় এসে পৌঁছলে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, কারখানার শ্রমিকদের বেতনের ৪৮ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। তবে অন্যান্য সময় ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার সময় কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চাইতো এবং তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও ছিল। কিন্তু মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেনি এবং তারা কোনো সহযোগিতাও চায়নি। এমনকি তাদের নিজস্ব কোনো নিরাপত্তা কর্মীও ছিল না। তাই ঘটনাটি নিয়ে রহস্য রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।