ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে বাসচাপায় নারীসহ নিহত ৩

Link Copied!

Accidentসাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসচাপায় দুই মোটরসাইকেলের নারীসহ তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ধামরাই সূচিপাড়া বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিউলী পারভেজ। তিনি মাগুড়ায় একটি ডিগ্রি কলেজের প্রভাষক ও স্বামী জাহাঙ্গীর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। তাদের বাড়ি মাগুড়ার মধুখালী থানা এলাকায়। অপর মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি। তিনি স্থানীয় রহমান উল্লা সূতীপাড়ার বাসিন্দা ও কৃষিকাজ করত।
এ বিষয়ে ধামরাই থানার এসআই শাহীনুর জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় দুইটি মোটরসাইকেলের থাকা নারীসহ তিন আরোহী নিহত হন।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রিনলাইন পরিবহণের বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।