ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে কৃতিত্ব দিলেন সুজন

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : নবম আইপিএলে খেলতে ভারতে ছিলেন সাকিব আল হাসান। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আবাহনীর হয়ে ৮টি ম্যাচ মিস করেছেন তিনি। এরপর দেশে ফিরে যোগ দেন দলে। প্রথম ম্যাচেই বল হাতে জাদু দেখিয়েছেন তিনি। টানা হারে ‘কোণঠাসা’ আবাহনীকে চাঙ্গা করেছেন সাকিব। টুর্নামেন্টের সুপার লিগে উঠেছে তারা। চলমান ডিপিএলে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির ঘুরে দাঁড়ানোর জন্য সাকিবকে কৃতিত্ব দিলেন দলীয় প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
দলীয় পারফরম্যান্স নিয়ে সুজন বলেন, ‘প্লেয়ার’স ড্রাফটে ভালো খেলোয়াড়দেরই আমরা পেয়েছিলাম। কিন্তু মৌসুমের শুরুর দিকে মাঠের পারফরম্যান্স অতটা ভালো ছিল না। যা আমাদের সবাইকে হতাশ করেছিল।’
আবাহনীর ঘুরে দাঁড়ানোর নেপথ্যের নায়ক সাকিবকে কৃতিত্ব দিয়ে আবাহনীর কোচ বলেন, ‘পেশাদার ক্রিকেটে আপনাকে ঘুরে দাঁড়ানোই বড় ব্যাপার। দলে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও কম্বিনেশনের অভাব থাকলে সমস্যা। সাকিব দলে ফিরতেই পরিস্থিতি পাল্টে গেছে। যা আমাদের দলে শক্তি হিসেবে কাজ করেছে। দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। আবাহনী নাম লিখিয়েছে সুপার সিক্সে।
চলতি আসরে তিন ম্যাচ খেলেছেন সাকিব। এতেই নিজের জাত চিনিয়েছেন তিনি। বল হাতে ৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৫ রান খরচায় ৪ উইকেট দখলই এবারের ডিপিএলে তার সেরা বোলিং ফিগার।
ব্যাট হাতে এখনো তেমন জ্বলে উঠতে পারেননি সাকিব। প্রাইম ব্যাংকের ব্পিক্ষে ৩ রান করেছেন। তবে প্রাইম ব্যাংক দোলেশ্বরের বিপক্ষে ৪৫ রানের মূল্যবান ইনিংস খেলেছেন। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।