ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি মারিয়া জাদুতে আর্জেন্টিনার জয়

Link Copied!

d-mariaস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের প্রাণভোমরাকে ছাড়াই কোপা আমেরিকায় প্রতিশোধের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি তাদের।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারায় তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া জাদুতে ২-১ গোলের ব্যবধানে চিলিকে হারায় আর্জেন্টিনা। আর তাতে জয়ে কোপার মিশন শুরু করলো জেরার্ডো মার্টিনোর দল।
গত আসরের ফাইনালে এই চিলির কাছে হেরেই শিরোপা বিসর্জন দিয়েছিল আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরেছিলেন মেসি-হিগুয়েন-ডি মারিয়ারা। তাই বলার অপেক্ষা রাখে না যে এবারের আসরে চিলিকে পেয়ে প্রতিশোধের ষোলোকলা পূর্ণ করবে আর্জেন্টিনা!
গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দলের প্রাণভোমরা লিওনেল মেসি খেলতে পারেনি। এতে মার্টিনোর দলের আক্রমণভাগ অনেকটা দুর্বল হয়ে পড়ে! প্রতিপক্ষ চিলির এই সুযোগটা কাজে লাগানোর কথা ছিল। কিন্তু সেটা আর হতে দিলেন না রোহো-মারকাদো-মাসচেরানোরা। ম্যাচের প্রথমার্ধে চিলির ফরোয়ার্ডদের দারুণভাবে রুখে দিয়েছেন তারা। প্রথমার্ধে অবশ্য আর্জেন্টিনাকেও গোল বঞ্চিত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই গোলশূন্য ড্র নিয়েই এ অর্ধের খেলা শেষ করে দু’দল।
ম্যাচের যতটুকু চমক, তা দেখা গেছে দ্বিতীয়ার্ধেই। ৫১ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটে আসেন এভার বেনেগা। এরপর পাস দেন ডি মারিয়ার দিকে। আর সেই নিখুঁত পাস ধরে চিলির জালে বল জড়ান পিএসজির তারকা এই মিডফিল্ডার। আর তাতে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পাশাপাশি মুখে হাসি ফোটে দলীয় কোচ মার্টিনোর।
মজার বিষয়, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও এসেছে বেনেগা-মারিয়ার দারুণ কম্বিনেশনে। খেলার ৫৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন বেনেগা। গোল বানিয়ে দেন ডি মারিয়া। এবার আর্জেন্টাইনদের এগিয়ে থাকার ব্যবধানটা পরিণত হয় ২-০তে।
ম্যাচের অতিরিক্ত সময় চলছে। যবনিকা টানতে রেফারি বাঁশি হাতে নেবেন। ঠিক তখনই জ্বলে ওঠেন চিলির তারকা হোসে ফুয়েনজালিদা। (৯০+৩ মিনিটে) চ্যাম্পিয়নদের হয়ে একটি গোল শোধ দেন তিনি। তার গোলে সান্ত্বনা খুঁজে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে চিলি।