ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাপে থাকা দ. আফ্রিকার সামনে অস্ট্রেলিয়া

Link Copied!

 australia-south-africaস্পোর্টস ডেস্ক : গায়ানায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বেশ জমে উঠেছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় চাপে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজে ফিরে আসতে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ।
এক সঙ্গে দুই স্পিনার নাথান লায়ন ও অ্যাডাম জামপার বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্যারিবিয় ব্যাটসম্যানরা। তবে এবি ডি ভিলিয়ার্স-হাশিম আমলাদের স্পিন দিয়ে কতটা কাবু করা যাবে সেটা সময়ই বলে দেবে। দক্ষিণ আফ্রিকা চাইবে, অস্ট্রেলিয়া ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফিরে পেতে।
প্রথম ম্যাচ জিতে যাওয়ায় স্বভাবতই উইনিং কম্বিনেশন ভাঙবে না অস্ট্রেলিয়া। তাই জর্জ বেইলির মাঠে নামার অপেক্ষা আরো প্রলম্বিতই হবে। ক্যারিবিয়ানে এর আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মোট দুই বার পরস্পরের মুখোমুখি হয়েছে। দুইবারই বিজয়ী দলের নাম ছিল অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই জিতেছে তারা ২০০৭ ক্যারিবিয়ান বিশ্বকাপে।
এক জায়গায় এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্রোটিয়ারা। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভুলচুক কাটিয়ে তার দল ঠিকই ঘুরে দাঁড়াবে। তার ভাষায়, ‘আমাদের মনে হয়েছে পিচ ভালো ছিল। দুর্ভাগ্যজনকভাবে শেষ দশ ওভারে আমাদের ব্যাটিং ভালো হয়নি। আমরা জানতাম এখানে বল ঘুরবে খুব ধীরে। আর এ কারণেই আমরা একজন বাড়তি স্পিনার খেলিয়েছি।’
দক্ষিণ আফ্রিকার একদাশ (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ফারহান বিহারদিয়েন, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, মরনে মরকেল/কাইল অ্যাবোট, অ্যারন ফাঙ্গিসো ও ইমরান তাহির।
অস্ট্রেলিয়ার একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জামপা, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।