ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে ‘ভাগ্য বিড়ম্বিতদের’ ফলাফল কাল

Link Copied!

ssc-2নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।এবারে ৩২ হাজার শিক্ষার্থী ১ লাখ ১৬ হাজার বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
ঢাকা বোর্ডেরর চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য যে মোবাইল সংযোগ থেকে আবেদন করা হয়েছে সে নম্বরে ফলাফল পাঠিয়ে দেয়া হবে। একই সাথে এ ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
এদিকে একাদশে ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ জুন)। গতকাল (সোমবার) রাত ১০টার হিসাব অনুযায়ী ১১ লাখ ৯ হাজার শিক্ষার্থী তাদের পছন্দের বিভিন্ন কলেজে আবেদন করেছে।
পুননিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামীকাল ফল প্রকাশ করা হবে। যাদের ফল ইতিবাচক হবে তারা কাল পরশু এ দুদিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করে নিতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন।