ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে ১২ জুন থেকে ঈদের ছুটি

Link Copied!

NSTUনোয়াখালী প্রতিনিধি : গ্রীষ্মকালীন ছুটি, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার (১২ জুন) থেকে ৩০ দিনের ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে আগামী সোমবার (১১ জুলাই) পর্যন্ত।
একাডেমীক কার্যক্রম ১২ জুন থেকে বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ২৬ জুন থেকে বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম ১১ জুলাই এবং একাডেমীক কার্যক্রম ১২ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। একাডেমীক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঈদের ছুটি সামনে রেখে ইতোমধ্যে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস এবং হোস্টেলে থাকা শিক্ষার্থীরাও বাড়ি ফিরতে শুরু করেছেন।