ঢাকাSunday , 5 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয়ভাবে জাকাত বাধ্যতামূলক করার দাবি ওলামা লীগের

Link Copied!

a.legueনিজস্ব প্রতিবেদক : আয়করের পরিবর্তে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ এ দাবি জানান ।
তিনি বলেন, আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে জাকাতের নামে লোক দেখানো ঘোষণা ও ভীড় এবং নিম্নমানের কাপড় বিতরণ নিষিদ্ধ করতে হবে। আয়করের পরিবর্তে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে বর্তমান বাজেটের চেয়েও বেশি প্রায় দেড় লাখ কোটি টাকার সুফল দেশবাসীকে দিতে হবে।
রমজানে সরকারের পক্ষ থেকে মসজিদে মসজিদে এবং ইফতারের সময় যানজটে আটকেপড়াদের মধ্যে ইফতারি বিতরণেরও দাবি জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন, – আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বিল্লাহ নাফেয়ী, জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান চিশতী বাংলাদেশ এতিমখানা কল্যান সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ।