ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া পুরনো ভাঙা রেকর্ড

Link Copied!

selimনিজস্ব প্রতিবেদক : ২০১৬-‘১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া পুরনো ভাঙা রেকর্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ঘোষিত বাজেটকে উন্নয়নশীল বাজেট বলে অভিহিত করেছেন তিনি।
সেলিম বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ উচ্চাভিলাষী জীবনযাপন করবে। বঙ্গবন্ধু উচ্চাভিলাষী না থাকলে দেশ এখনও পাকিস্তানের মত পিছিয়ে থাকতো।
শুক্রবার (৩ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মলেন উপলক্ষে ঘোষনাপত্র উপ কমটির এই সভা অনুষ্ঠিত হয়।
বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করে সেলিম বলেন, বাজেট নিয়ে বিএনপি প্রতিক্রিয়ায় পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে। প্রতি বছরই বাজেট শেষে বিএনপি এ ধরনের বক্তব্য দিয়ে আসছে। উল্লেখ্য প্রস্তাবিত বাজেটকে লুটপাট সহায়ক বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির নেতারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদে হোসেন, বিএম মোজাম্মল হক প্রমুখ।