নিজস্ব প্রতিবেদক : ঘোষিত বাজেটকে প্রতিক্রিয়াশীল বাজেট বলে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ায় চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘এটা তাদের রাজনৈতিক অবস্থান। এ নিয়ে কিছু বলতে চাই না। তবে তারা (বিএনপি) তো কোনো দলই না। বিরোধী দল তো নয়ই।’
শুক্রবার বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই বাজেট গণমুখী ও বাস্তবায়নযোগ্য। আর বিএনপির যারা বাজেট নিয়ে কথা বলছেন তারা বাজেট বক্তৃতা শোনেননি, দেখেনওনি।

