ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দিনে হোটেল বন্ধের দাবি

Link Copied!

Khelafat mojlishনিজস্ব প্রতিবেদক : রমজানের পবিত্রতা রক্ষা করতে দিনে হোটেল বন্ধ রাখার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার বাদ জুম’আ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার আয়োজনে ‘রমজানের পবিত্রতা রক্ষা করুন, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করুন’ শীর্ষক এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বক্তারা পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের পবিত্র জিনিসপত্রের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সম্ভব হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমিয়ে দিন। দাম বাড়াবেন না। সাধারণ মানুষের ধর্মীয় আবেগ নিয়ে আপনারা ব্যবসা করবেন না।
খেজুর, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেন না বাড়তে পারে এজন্য মনিটর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, রমজানে দিনের বেলায় হোটেল বন্ধ রাখার ব্যবস্থা করুন। হোটেল বন্ধ রাখার অজুহাত দেখিয়ে হোটেল কর্মচারীদের বেতন যেন বন্ধ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে।
এ সময় বক্তারা প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, গতকাল যে বাজেট পেশ করা হয়েছে তা গরিব মারার বাজেট। এ বাজেটে জনগণকে শোষণ করা ছাড়া আর কিছুই নেই।
শোষণের হাতিয়ার এ বাজেটকে বাতিল করতে হবে মন্তব্য করে তারা বলেন, পুলিশ বাহিনী কর্তৃক বেকার নার্সদের ওপর যেভাবে হামলা করা হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি আমরা।
সমাবেশ শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন খেলাফেত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান। সংগঠনের ঢাকা মহানগীর শাখার সভাপতি শেখ গোলাম আকবরের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. মো. আবদুর কাদের।