ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে আ.লীগ

Link Copied!

nazrul-islamনিজস্ব প্রতিবেদক : দুর্নীতির ভয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘দেশের জনগণ বর্তমান ক্ষমতাসীনদের অনেক অন্যাচার ও নির্যাতন সহ্য করেছে। তারা এখন একটি নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। কিন্তু আওয়ামী লীগ এতো দুর্নীতি করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল।
বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন চায় জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীনরা কিভাবে ক্ষমতার পরিবর্তন চায়, তা পরিস্কার করে বলতে হবে।’
তিনি বলেন, ‘ভোটারবিহীনরা আজ সচিবালয়, সংসদে আর জনগণের ভোটে নির্বাচিত জন প্রতিনিধিরা জেলখানায়। অথচ গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন এখন খেলায় পরিণত হয়েছে। তাই নির্বাচনের নাম শুনলেই মানুষ এখন ভয় পায়।’
বাজেট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এই বাজেটের প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে হয় না। যে সরকারকে আমরা সমর্থন করি না, সেই সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া? যে বাজেটে আপনার এবং আমার দৈনন্দিন ব্যয়ের পরিমাণ বেড়ে গেলো। সেই বাজেটকে সমর্থন করার প্রয়োজন পড়ে না। কারণ যাদের দ্বারা তৈরি এ বাজেট এরা জন সমর্থনহীন।’
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগে কিছু নাবালক নেতা আছে, যাদেরকে জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতে দেখা যায়। তারা জিয়াউর রহমানকে বলে তিনি (জিয়া) নাকি পাকিস্তানের চর ছিলেন।একজন পাকিস্তানী চরকে যিনি (বঙ্গবন্ধু) বীর উত্তম খেতাব দেন তিনি তাহলে কার চর-প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
নজরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। তিনি ছিলেন ক্ষণজন্মা ও উদার মনের মানুষ।
আয়োজক সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহ সভাপতি মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।