ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় উপযুক্ত জুতা

Link Copied!

jutaলাইফস্টাইল ডেস্ক : যাদের নিয়মিত অফিস করতে হয়, জুতার ব্যাপারে হতে হয় দারুণ সচেতন। ফরমার পোশাকে মানানসই জুতা না পরলেই নয়। কিন্তু বর্ষার দিনে হঠাৎ হঠাৎ পানিতে ভিজে ক্ষতি করছে আপনার শখের জুতা জোড়া। ভেজা জুতা পরে পায়েরও কম ক্ষতি করছেন না। এতে করে গরম আর স্যাঁতস্যেঁতে বর্ষায় একইভাবে জুতা-মোজায় মোড়ানো পা মাঝে মাঝেই হাঁপিয়ে ওঠে। জুতার ভেতর ঘেমে দুর্গন্ধের সৃষ্টি হয়। কখনও আবার জীবানু সংক্রমণ ঘটে। পায়ের চামড়া আর নখ নষ্ট হয়ে যেতে পারে, কখনো আবার যন্ত্রণাও হতে পারে। এ ধরনের সমস্যা আপনার রুচিশীল ব্যক্তিত্বের পরিপন্থি। তাই নিজের পায়ের যত্নে একটু অন্তত সময় বের করা উচিৎ। সেজন্য-
– জুতা স্যাঁতস্যেঁতে হলে এর ভেতর কিছু বেকিং সোডা ছিটিয়ে ৫ থেকে ৬ ঘণ্টা বাতাসে শুকিয়ে নিন। এরপর বেকিং সোডা ঝরিয়ে আবার পায়ে দিন।
– জুতার সঙ্গে অবশ্যই সুতি মোজা পরতে হবে। মোজা নিয়মিত পরিষ্কারও করতে হবে।
– ওয়াশেবল জুতা ধোয়ার সময় সুগন্ধি ডিটারজেন্ট ব্যবহার করুন। বেশি আঁটসাঁট জুতা ব্যবহার না করায় ভালো।
– নিয়মিত নিজের পায়ের মরা চামড়া পরিষ্কার রাখুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন।
– নিয়মিত স্ক্রাবার দিয়ে ঘষে পায়ের ময়লা দূর করুন। সম্ভব হলে পেডিকিউর করুন মাসে অন্তত দুবার।
– জুতা পরার সময় ফুট ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন। এতে পা কম ঘামবে, দুর্গন্ধটাও কমবে।
– দিনের কিছু সময় খালি পায়ে হাঁটুন।
– একই জুতা প্রতিদিন না পরে বদল করে পরতে পারেন।
– বেশি ঘাম হলে মোজা পরিবর্তন করে নিন, এতে পা ভালো থাকবে।
– অফিসে যাওয়ার সময় জুতা এবং পা দুটোকে সুরক্ষা দিতে আরামদায়ক জুতা পরে যেতে পারেন। তারপর অফিসে গিয়ে ফরমাল জুতা পরে নিলেই হল।
– বর্ষার পানিতে পা যদি ভিজে যায়, অবশ্যই জীবানুমুক্ত করে ধুয়ে নিতে হবে। তারপর ভালোভাবে পা শুকিয়ে জুতা পরতে হবে।