ঢাকাThursday , 26 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হলেন আসলাম

Link Copied!

aslamনিজস্ব প্রতিবেদক : সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু তিনি জানাতে পারেননি।
এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স টেলিকম ভবনে এক কর্মশলা শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘জিজ্ঞাসাবাদে আসলাম জানিয়েছেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। অর্থের বিনিময়ে সরকারকে অজনপ্রিয় করে পতন ঘটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। এটা রাষ্ট্রদ্রোহের সামিল। তাই আজ গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু হচ্ছে।’
আইজিপির বক্তব্যের কিছুক্ষণ পরই আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের এ মামলাটি হয়।
প্রসঙ্গত, গত ১৫ মে বিএনপির নেতা আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।