নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী ববস্থাপক (প্রশাসন), সহকারী হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৭ মে) সকাল ১০.০০টা হতে ১১টার পরিবর্তে আগামী ১৭ জুন (শুক্রবার) বিকাল ৪.০০টা হতে ৫টায় অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষার জন্য নতুন কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং পূর্বের কেন্দ্রসমূহ অপরিবর্তিত থাকবে। কোন প্রার্থী প্রবেশপত্র না পেলে আগামী ১৫ ও ১৬ জুন বিএডিসি’র নিয়োগ ও কল্যাণ বিভাগে আবেদনের সাথে দাখিলকৃত ছবির অনুরূপ সত্যায়িত ছবি এবং ওয়েবসাইটে প্রদত্ত রোল নম্বরসহ যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা বিএডিসি’র ওয়েবসাইটে (www.badc.gov.bd) পাওয়া যাবে।

