ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে নিয়ে অদৃশ্য খেলা চলছে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : মঞ্চে ব্যর্থ হয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা নেপথ্যে থেকে বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের খেলাধুলা শুরু করেছে- যা দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলিও ক্যুরি শান্তি পদক প্রাপ্তির ৪৩তম বার্ষিকী উদযাপন ও জুলিও ক্যুরি বঙ্গবন্ধু সংসদ কর্তৃক প্রবর্তিত “বঙ্গবন্ধু শান্তি পদক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘আজও আমার কাছে কেন জানি মনে হয় ৭৫ সালে বঙ্গবন্ধুকে যে বুলেটের আঘাতে হত্যা করা হয়েছিল ৪১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যাকে সে বুলেট তারা করে চলছে। আজকের বুলেটের চক্রান্ত তখনকার মত তারা করছে। এর নেপথ্যে চোরাগুপ্তা ও একটি কুচক্রী মহলের চক্রান্তের রাজনীতি চলছে। মঞ্চে ব্যর্থ হয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা নেপথ্যে থেকে বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করেছে।’
এ সময় বামপন্থি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে কাদের বলেন, ‘আজ বামপন্থিদের মধ্যে ভাঙ্গনের সানাই বাজছে। বামপন্থি রাজনৈতিক ধারা এখন চলছে ক্ষীয়মাণ নদীর ধারার মত। কোনো রকমে টিকে আছে।’
‘যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের মিছিলে তাদের এখন বেশি দেখা যায় না। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশের সময় আপনারা শান্তি স্বপক্ষের প্রগতিশীল শক্তিরা কে কোথায় ছিলেন?’
‘সেদিন প্রধানমন্ত্রী বিনা রক্তপাতে এই পরিস্থিতি মোকাবিলা করার পদক্ষেপ নিয়েছিলেন বলেই শাপলা চত্বর থেকে হেফাজতিদের সরানো সম্ভব হয়েছে।’
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, ‘দেশের বিভিন্ন প্রগতিশীল শক্তিসহ অনেকেই শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে প্রতিনিয়তই বলছেন, দেখবো প্রধানমন্ত্রী কী করেন? অথচ তারা একটিবারের জন্যও দায়ী ব্যক্তির (সেলিম ওসমান) দল জাতীয় পার্টির নেতাদের সমালোচনা করছেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আসলে এর ব্যবস্থা নেয়ার দায়িত্ব কার?’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শান্তি পদকের প্রস্তাবনাকারী ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য অবদানের জন্য প্রয়াত আলী আকসাদকে মরণোত্তর বঙ্গবন্ধু শান্তি পদকে ভূষিত করা হয়। আলী আকসাদের সহধর্মিনী মোমতাজ আকসাদের হাতে পুরস্কারের পদক, মেডেল ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোনায়েম সরকার।