ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাসদের জাতীয় কমিটির সভা ২৭ ও ২৮ মে

Link Copied!

jasodনিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে ।
বুধবার বিকেলে জাসদ কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৭ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শুরু হবে সভা। সভায় জাসদ জাতীয় কাউন্সিল-২০১৬ এর রাজনৈতিক প্রস্তাবসমূহ, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার সংশ্লিষ্ট সবাইকে সভায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন।