ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘ধর্মের ব্যপারে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপি নানান সময় নানান ধরনের মিথ্যাচার করে। এই সকল মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।’ আওয়ামী লীগ ধর্মের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার না করে সুবিধা অনুযায়ী ধর্মের কথা বলে- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হানিফ।
বুধবার ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে অর্থ উপ-কমিটির সঙ্গে অন্যান্য উপ-কমিটির নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গয়েশ্বরের কথাবার্তায় প্রমাণ হয়েছে বিএনপি বর্তমান সরকারকে পতন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা জনগণকে বিপদে ফেলে নিজেরা সুবিধা নিতে চায়। মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত ইসরায়েলের সাথে বিএনপির নেতারা বৈঠক করে তাদের সব রকমের ব্যবসা-বাণিজ্যসহ সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
বৈঠকে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ অর্থ উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে অন্যান্য উপ-কমিটির নেতাদের বৈঠক হয়েছে। আলোচনায় আমরা জানতে পেরেছি সম্মেলনকে সব উপ-কমিটির কাজ ৬০-৭০ ভাগ সম্পন্ন হয়েছে।
এ সময় হানিফের সঙ্গে উপস্থিত ছিলেন, দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লার সভাপতিত্বে অর্থ উপ-কমিটিন সাথে অন্যান্য উপকমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- এইচ টি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ।