ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি

Link Copied!

BNPসিলেট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।
বুধবার (২৫ মে) এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
ঘোষিত দুইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে সোমবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল।
৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শিরনি বিতরণ।
এ ছাড়াও যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের জন্য সিলেট জেলার সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধীন সকল শাখার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।