ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা পরোয়ানায় গ্রেপ্তার নিয়ে রায় ঐতিহাসিক

Link Copied!

sifulনিজস্ব প্রতিবেদক : সংবিধানের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা (বিনা পরোয়ানায় গ্রেপ্তার) ও ১৬৭ ধারায় আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (পুলিশি রিমান্ড) সংশোধনের নির্দেশনা বহাল রেখে আপিল বিভাগের রায় ‘নাগরিকদের অধিকার সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার (২৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির রাজনৈতিক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রীয় নিপীড়ন-নির্যাতন বন্ধ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ একই সঙ্গে ক্রসফায়ার, এনকাউন্টার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যু রোধেও কার্যকর পদক্ষেপ নিতে সর্বোচ্চ আদালতসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে রাজনৈতিক কমিটির এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, মুখলেছুর রহমান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল প্রমুখ।
সভায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ও সর্বস্বহারা উপকূলের হাজার হাজার পরিবারের দ্রুত পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভার শুরুতে নারী সাংবাদিকতায় পথিকৃৎ, সাহিত্যিক, বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার স্মৃতির শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।