ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের ‘বিভা’ যখন সুবর্ণা মুস্তাফা

Link Copied!

suborna-mostofaবিনোদন প্রতিবেদক : বাসায় প্রায় সময়ই একা থাকেন বিভা। সঙ্গে থাকেন ভাইয়ের মেয়ে শ্যামা। ও যখন বাসায় থাকে তখনই যেন একাকীত্ব থেকে মুক্তি পান। জীবনে অপূর্নতা নেই তার, একাকীত্ব যেটুকু তা মানসিক। ভাইঝি শ্যামার জীবনে একটা সংকট তৈরি হয়েছে। হৃদয়ঘঠিত এক সমস্যার ঘূর্নিপাকে পড়েছে শ্যামা। ছেলেটির নাম শিশির। শ্যামাকে পাবার জন্যে শিরিনের যে ব্যাকুলতা তা যেন শ্যামাকে স্পর্শ করে না। বিভা ভাবেন, জীবনের এই অপ্রাপ্তির বোঝা যে কত ভারী হতে পারে এই বয়সে এসে বুঝছে না শ্যামা। নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর, নির্ঘুম রাত্রিগুলোর ভেতর দিয়ে এই তরুণ-তরুণীর সম্পর্কটি দেখেন বিভা।
এই বিভা চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সুবর্না মুস্তাফা। কেন্দ্রিয় চরিত্রে এখন তাকে খুব একটা দেখা যায়না বললেই চলে। নাটকে পা্শ্বচরিত্রগুলোতেই হাজির হচ্ছেন দেশিয় নাটকের এই তুমুল জনপ্রিয় অভিনেত্রী। ব্যস্ত আছেন বেশকিছু ধারবাহিক নাটক নিয়ে।
কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘তোমার পথের ধূলিতে’। নাটকটিতে বিভা চরিত্রের রুপায়ন করেছেন সুবর্ণা। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
নজরুল জয়ন্তী উপলক্ষে আগামীকাল ২৫ মে বেলা ১টায় প্রচার হবে নাটকটি।
সুবর্না মুস্তাফা ছাড়াও এ নাটকে দেখা যাবে, সাবা, মাজনুন মিজান ও সাহেদ আলীকে।