ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিস্ট ‘এ’ ক্রিকেটে তামিমের আরেকটি রেকর্ড

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটে আরেকটি নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক।
ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তামিম। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিক এখন আবাহনীর অধিনায়ক। মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় আবাহনী। আর তাতেই নতুন করে রেকর্ড বুকে নাম লেখান তামিম।
এদিন ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করা তামিমের এ মাইলফলক অতিক্রম করতে প্রয়োজন ছিল ৩৮ রান। ডিপিএলে দারুণ ছন্দে থাকা তামিমের ব্যাট থেকে আসে ৫৫ রানের দারুণ এক ইনিংস। ফলে লিস্ট ‘এ’ ক্রিকেটে বর্তমানে তার রান সংখ্যা দাঁড়ায় ৬০১৭।
মঙ্গলবার ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লেখান তামিম। তবে একই দিনে এ রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমেরও। কিন্তু রানের খাতা খোলার আগেই রুবেল হোসেনের বলে সাজঘরে ফিরে যান মোহামেডানের অধিনায়ক। ১১ বল মোকাবিলা করেও শূন্য রানে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ককে।
লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যান:
১. তামিম ইকবাল…………৬০১৭
২. মুশফিকুর রহিম………..৫৯০৩
৩. সাকিব আল হাসান…….৫২৭৬
৪. মাহমুদউল্লাহ রিয়াদ……৫০৮০
৫. মোহাম্মদ আশরাফুল…..৪৬৭১