ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সাতেই সুখে আছি: নেইমার

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। এই তিন বছরেই কাতালানদের হয়ে ৮টি ট্রফি জিতেছেন তিনি। সবশেষ ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে তার দল বার্সা। ওই ম্যাচে দুর্দান্ত এক গোল করেন নেইমার।
চলতি মৌসুমে ডাবল জিততে পারায় রোমাঞ্চিত নেইমার জানালেন, বার্সাতেই সুখে আছেন তিনি। আপাতত অন্য কোথাও যাওয়ার ভাবনা নেই তার! ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য আরেকটি দারুণ মৌসুম ছিল। যদিও এই পর্যায়ে আসতে বেশ ধকল গেছে। কেননা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়াটা বেদনাদায়ক ছিল। তবে শেষটা ভালো করতে পারায় খুশি। ডাবল জিতলাম, এই তো!’
দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানালেন নেইমার। বলেন, ‘আমাদের সমর্থন জুগিয়ে যাওয়ায় সাপোর্টারদের ধন্যবাদ জানাতেই হবে। ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি বার্সাতেই সুখে আছি। আমি এই ক্লাবেরই অংশ। এগিয়ে যাও বার্সা! এগিয়ে যাও কাতালানিয়া!’