ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পড়শীর গানে মাতল সুইজারল্যান্ডের জুরিখ

Link Copied!

porshiনিউজ ডেস্ক : সব জঞ্জাল ও কুসংস্কারকে ছুড়ে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে বাংলা নতুন বছরকে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করেছে সুইজারল্যান্ডের জুরিখ প্রবাসীরা।
নতুন বছরকে বরণ করতে গত রবিবার সুইজারল্যান্ডের সর্ববৃহৎ সামাজিক সংগঠন সুইস বাংলাদেশ উইনাইটেড কমিউনিটি জুরিখ শহরের সিফেইডস্ট্রেস-এর অভিজাত হলে আয়োজন করে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা।
জুরিখ শহর ছাড়াও এই মেলায় উপস্থিত ছিল লুজান, বার্ন, বাসেল, সলোথন ও জেনেভাসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিরা। বেলা বাড়ার সাথে সাথে মেলাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। সকল কর্মব্যস্ততা ফেলে পরিবারের সবাইকে আনন্দ দিতে উপস্থিত হন প্রবাসীরা।
আপন সংস্কৃতিকে মেলে ধরতে তরুণ-তরুণীদের বৈশাখী সাজ ও শিশু-কিশোরদের কোলাহল কিছু সময়ের জন্য জুরিখ শহরকে করে তোলে একখণ্ড বাংলাদেশ।
মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শুরু হওয়া বৈশাখী অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন সুইস বাংলাদেশি ইউনাইটেড কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক ঝিকু বাদলের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান অসীম এবং কারার কাউসারের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন হারুন ব্যাপারী, কবির মোল্লা, রশিদ ব্যাপারী, খিজি লিঠন, মুক্তার মোল্লা, কাজী রহীম, আলমগীর, খান শরিফ, মো. মাসুদ, সরকার শামিম, রাজা মিয়া, খুকু হালদারসহ সুইস বাংলাদেশি কমিউনিটির নেতারা।
মেলার ২য় পর্বে জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শুরু হওয়া সঙ্গীতানুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পড়শী ও আশিক নেচে গেয়ে মেলাস্থল মাতিয়ে তোলেন।