ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরেই বানাও মোবাইল স্পিকার

Link Copied!

spekarপ্রযুক্তি ডেস্ক : মোবাইলে গান শোনার জন্য যে স্পিকার ব্যবহৃত হয়, সে স্পিকারের সাউন্ডে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে তোমার দরকার হবে আলাদা স্পিকার। আবার পয়সা খরচ করে আলাদা স্পিকার কেনা! স্পিকার না কিনেও বাসার অপ্রয়োজনীয় বস্তু দিয়েও সহজে বানিয়ে নিতে পারো মোবাইল স্পিকার। এতে খরচ হবে না এক টাকাও। লাগবে না কোন বিদ্যুৎ বা ইউএসবি সংযোগ।
প্রয়োজনীয় উপকরণ
১. টয়লেট টিস্যুর রোল ৩টা
২. প্লাস্টিক কোকের গ্লাস
৩. কেচি
প্রস্তুতপ্রণালী
প্রথমে টয়লেট টিস্যু ব্যবহারের পর যে রোল থাকে সেই ধরনের তিনটি রোলকে জোড়া লাগাও। বড় সাইজের টিস্যু হলে একটি রোলই যথেষ্ট। এবার প্লাস্টিকের গ্লাস গুলোকে টিস্যু রোলের সাইজ অনুযায়ী কেটে নাও। টিস্যু রোলের মাঝখানে তোমার মোবাইলের সাইজ অনুসারে কেটে নাও। এমনভাবে কাটতে হবে যেন মোবাইলটি রোলের ভেতরে প্রবেশ করে।
রোলের দুই প্রান্তে গ্লাস গুলো প্রবেশ করাও। আর মাঝখানের কাটা অংশে মোবাইলটি প্রবেশ করাও। এবার দেখ তোমার মোবাইলের শব্দ বেড়ে গেছে দ্বিগুণ।
প্লাস্টিক গ্লাসের স্থানে সিরামিক বা মেটালের কোন গ্লাস ব্যবহার করা হলে সাউন্ড আরো বেশি হবে।