ঢাকাMonday , 23 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিথ স্ট্রিকের বদলি কোচ খুঁজছে বিসিবি

Link Copied!

BCBস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সফল বোলিং কোচ হিথ স্ট্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন। আইপিএল-এ গুজরাট লায়ন্সের দায়িত্ব নিতে যাওয়ার আগে চুক্তি নবায়ন করার কথা জানালেও এখন মত পাল্টিয়েছেন তিনি। ফলে স্ট্রিকের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে কোচ খুঁজছে বিসিবি।
আইপিএল-এ দায়িত্ব পালনকালে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট একাডেমির দায়িত্ব নিতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন হিথ স্ট্রিক। এটা প্রথমত অস্পষ্ট থাকলেও তার এজেন্ট টম হোয়ার্ড বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে স্টিক বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন।
ফলে ইতোমধ্যে নতুন বোলিং কোচ খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি। এ বিষয় বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আকিব জাভেদ, চাম্পাকা রামানায়েক ও ভেনকাতেশ প্রাসাদ আমাদের পছন্দের তালিকায় আছেন।’
হিথ স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের বর্তমান চুক্তি ২০১৬ সালের জুনে শেষ হয়ে যাবে।