ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে সালমানের বক্তব্য

Link Copied!

salman
বিনোদন ডেস্ক : বিয়ে করছেন সালমান খান। অনেক দিন ধরেই এ গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। সম্প্রতি শোনা যায়, জন্মদিনেই কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরকে বিয়ে করছেন তিনি। বলিউডের ভাইজানের বিয়ে তাই তা নিয়ে কৌতূহলটা সবারই বেশি। বিশেষ করে মিডিয়া এ বিষয়ে অনেকদিন থেকেই সত্যটা বের করার চেষ্টা করছে।
সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন বাজরাঙ্গি ভাইজান খ্যাত এ তারকা। সেখানে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সালমান।
বিয়ে নিয়েও সালমান খানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সালমান খান বলেন, ‘আমি আপনাদের কেন আমার বিয়ের কথা বলব? আমি আপনার নাম পর্যন্ত জানি না। তা হলে কেন আপনাকে আমার বিয়ের ব্যাপারে বলতে যাব। আমি বিয়ের বিষয় টুইট করে অথবা ফেসবুকে জানাব। এটি আমার এবং আমার ভক্তদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই।’
এর আগে বিয়ের বিষয়টি অস্বীকার করলেও এবার কিন্তু একেবারে না বলেননি এ অভিনেতা। তা হলে কী অবশেষে ব্যাচেলর থেকে ম্যারিড হচ্ছেন সালমান খান? এমন প্রশ্ন এখন ভক্তদের মনে।