ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকশান গার্ল হতে ভারতে পরী মনি

Link Copied!

Porimoni

বিনোদন প্রতিবেদক : মালেক আফসারির পরিচালনায় ‘রক্ত’ ছবির শুটিংয়ে অংশ নিতে শনিবার ভারতের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে পরীমনির। সেখান থেকে সোজা যাবেন দার্জিলিং, ছবির সেটে। চলচ্চিত্রটিতে অ্যাকশান গার্ল হিসেবে ধরা দিবেন হালের জনপ্রিয় এ নায়িকা।
জানা যায়, ভারতের বিভিন্ন লোকেশনে টানা ৪৩ দিন ‘রক্ত’ ছবির চিত্রধারণের কাজ চলবে। প্রথম দফায় দার্জিলিংয়ে শুটিং করা হবে। নির্মাতা মালেক আফসারিসহ ইউনিটের লোকজন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। শনিবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছে, সোজা দার্জিলিং যাচ্ছেন ছবির নায়িকা পরীমণিও।
ছবির শুটিং শুরু করা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আজ কলকাতায় যাচ্ছি। সেখান থেকে অবস্থা বুঝে দার্জিলিং যাব। ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং। অ্যাকশনধর্মী এ ছবিতে সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। শুটিং শেষ করে তবেই দেশে ফিরবো।’
এদিকে পরীমনি মালেক আফসারির পরিচালনায় আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে পরীমনি। ‘রেড হার্ট’ শিরোনামের এ ছবিতে তার বিপরীতে থাকবেন নবাগত নায়ক সৌরভ।