ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে আটকা পড়েছেন তানজিন তিশা

Link Copied!

Tanjin Tishaবিনোদন প্রতিবেদক : ঘূর্নিঝড়ে কবলিত কক্সবাজার সমুদ্র সৈকতে আটকা পড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা ও তার মা। নির্মাতা মোহন খানের ‘সমুদ্র মেঘ বৃষ্টি’ নামের একটি ঈদ নাটকের শুটিং এ সম্প্রতি তিনি সেখানে যান।
তানজিন তিশা ছাড়াও এই মুহুর্তে নির্মাতা মোহন খান ও ডি এ তায়েবসহ শুটিং ইউনিটের অনেকেই অবস্থান করছেন সেখানে।
তিশা জানান, আমার সঙ্গে আমার মা এসেছেন। ঘূর্নিঝড়ের খবর শুনে আমরা হোটেল বদল করে অন্য হোটেলে উঠেছি। ফ্লাইট বন্ধ। তাই ফিরতেও পারছিনা। চারিদিকে থমথমে আবহাওয়া। সৈকতে কেউ নেই।
তিশা জানান, অনেক শুটিং ইউনিট ঘূর্নিঝড়ের খবর শুনে তড়িঘড়ি করে সড়কপথেই ফিরে গেছে। গতকালই তাদের ইউনিট থেকে ফিরে এসেছেন অভিনেত্রী নওশিন।