ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মহিলা সাংবাদিককে ‘থ্রিসামের’ প্রস্তাব গেইলের

Link Copied!

Gayleস্পোর্টস ডেস্ক : গত মাসেই ক্রিস গেইলের বান্ধবী নাতাশা ব্রিজ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এ সময় আইপিএল থেকে সাময়িক ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যান। আইপিএলের নবম আসরে গেইলের ব্যাটে সেভাবে ঝড় উঠছে না। তাতে কী? ফের বিতর্কের ঝড় তুললেন গেইল। কী সেই বিতর্ক?
গত বছর জুনে বিগ ব্যাশ টুর্নামেন্ট চলাকালীন চ্যানেল টেনের মহিলা সাংবাদিক মেল ম্যাকলাফিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডেটিংয়ের কু-প্রস্তাব দিয়েছিলেন গেইল। এবার আইপিএল চলাকালীন শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান। লন্ডনের টাইমস ম্যাগাজিনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে ‘থ্রিসাম’ প্রস্তাব দিয়ে বসলেন গেইল। এরপর টুইটারে রীতিমতো ক্যারিবীয় ক্রিকেটারকে নিয়ে চর্চা চলছে।
Gayle-সাক্ষাৎকারের এক পর্যায়ে গেইল বলেন, ‘আমার খুব, খুবই বড় ব্যাট আছে। যা কিনা বিশ্বে সবচেয়ে বড়। তুমি কি মনে কর সেটা তুলবে? এর জন্য তোমার দু’হাত লাগবে!’ মহিলাদের নিয়ে গেইল বলেন, ‘মহিলারা যা চান, তাই করতে পারেন। জামাইকান মহিলারা এ ব্যাপারে অত্যন্ত খোলামেলা।’
মহিলা সাংবাদিক এডওয়ার্ডস জানিয়েছেন, ‘গেইল আমাকে জিজ্ঞেস করেন যে আমার সঙ্গে কতজন কৃষ্ণাঙ্গ পুরুষের সম্পর্ক রয়েছে। আমি কোনো উত্তর না দেওয়ায় আবার জিজ্ঞেস করেন আমি ক’জনের সঙ্গে ‘থ্রিসাম’ করেছি।’
এদিকে সাক্ষাৎকারের সময়ে মহিলা সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, সেটাকে ‘জোকস’ বলে উড়িয়ে দেন গেইল। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের দাবি, ওই মহিলা সাংবাদিক নাকি বিষয়টি ভীষণ উপভোগ করেছেন! ফের জল ঘোলা করলেন মাত্র! দেখা যাক, বিষয়টি ততদূর গিয়ে থামে?