স্পোর্টস ডেস্ক : মাস দুয়েক পরই ব্রাজিলে অনুষ্ঠিত হবে অলিম্পিক। এটাই নাকি তার শেষ অলিম্পিকের আসর। তাই নিজের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে ওঠা জামাইকান স্প্রিন্ট মহাতারকা।
তার আগে বোল্ট ঝালিয়ে নিলেন নিজেকে। শুক্রবার চেক গোল্ডেন স্পাইক ইভেন্টে ১০০ মিটার জিতেছে ৯.৯৮ সেকেন্ডে। গত সপ্তাহে কেম্যান মিটে ১০০ মিটার ১০.৫ সেকেন্ডে জেতার পর বোল্ট বলেছিলেন ওস্ত্রাভায় ৯.৮-এ শেষ করলেই খুশি হবেন।
স্বপ্নটা পুরোপুরি না বাস্তবায়িত না হলেও খুব কাছেই আছে। এখন রিও অলিম্পিকে নিজের সেরাটা দিতে পারলেই চলবে বোল্টের। বিশ্বরেকর্ড দখলে থাকা অলিম্পিক্স চ্যাম্পিয়ন নিজেকে ছাড়িয়ে যাবেন, এমন প্রত্যাশাই ভক্তদের।

