ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুত ৩৮৫১ আশ্রয়কেন্দ্র

Link Copied!

Royanuনিজস্ব প্রতিবেদক : ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৩ হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র।
শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপকূল এলাকার ৩ হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে উপকূলের সাড়ে ৮ লাখ মানুষকে এসব আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে। উপকূলে কাজ করছে ৫৫ হাজার স্বেচ্ছাসেবী।
এদিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত চট্টগ্রামের সকল সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারিদের সবরকমের ছুটি বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও আশ্রয় কেন্দ্রগুলো। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি সকল উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলা কন্ট্রোলরুমের নম্বর হচ্ছে ৬১১৫৪৫।
এদিকে জেলার উপকূলবর্তী উপজেলা সমূহে জেলা প্রশাসন ও  নগরীর উপকূলবর্তী ওয়ার্ড সমূহে সিটি করপোরেশনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে মাইকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্লিষ্ট সূত্র।