ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে নাশকতা মামলায় গ্রেফতার ৭০

Link Copied!

Handcuff
রংপুর প্রতিনিধি : রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে এ অভিযান শুরু করে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।  কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।