ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ইবি শিক্ষককে কুপিয়ে জখম

Link Copied!

IUইবি প্রতিনিধি : এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে ‍কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ‍তার সঙ্গে থাকা সানাউর রহমান নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকে কুপিয়ে হত্যা করে তারা। শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন শিক্ষক সাইফুজ্জামান ও চিকি‍ৎসক সানাউর রহমান। বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত শিক্ষক সাইফুজ্জামানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।