সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় শহীদুল ইসলাম (১৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের নিউ মার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল শহরের মেহেদীবাগ এলাকার মুজিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, সাতক্ষীরা থেকে একটি দ্রুতগামী ট্রাক শহরের নিউ মার্কেট মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে শহীদুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

