ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিলে ভাসলো আইডিয়াল স্কুল ছাত্রের মৃতদেহ

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার ঝিল থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সিয়াতুল ইসলাম সিয়াম (১৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের বাবা হামিদুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরবেলা বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়ে সিয়াম পরে শরীরে কাদা নিয়ে বাসায় ফিরে দুপুর ২টার দিকে। সাইকেল রেখে আবার বের হয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এরপর আমরা সবুজবাগ থানায় সাধারণ ডায়রি করি।’
সবুজবাগ থানার এসআই আবদুর সাত্তার বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মনে হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে ছেলেটি।’