ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক লাঞ্ছনাকারীদের কোনো ছাড় নেই

Link Copied!

Enuসিলেট প্রতিনিধি : নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনাকারীদের কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৮ মে) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিজের হাতে আইন তোলার অধিকার কারও নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে তাদেরকে সরকার এক চুলও ছাড় দেবে না।’
মন্ত্রী আরো বলেন, ‘আমি নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সরকার উৎখাতের জন্যে খালেদা জিয়া ৯৩ দিন আগুনযুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পর পরাজিত হয়ে চক্রান্তের রাজনীতি জিইয়ে রাখতেই একটা ছকে গুপ্ত হত্যা চলছে।’
তিনি বলেন, ‘এই ছকেই ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে।’
‘খালেদা জিয়া জামায়াতে ইসলামী ও রাজাকারদের সঙ্গ না ছাড়া পর্যন্ত গুপ্তহত্যার জন্য বিএনপি ও তিনি সন্দেহের তালিকায় থাকবেন।’- বলেন তথ্যমন্ত্রী।