ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষানীতি বাতিল করুন, নইলে আন্দোলন

Link Copied!

islami-oykjotনিজস্ব প্রতিবেদক : শিক্ষানীতি ও শিক্ষা আইন পরিবর্তন না করলে সরকার পতন আন্দোলন ডাকা দেয়া হবে বলে হুঁশিযারি দিয়েছেন ইসলামি ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাপত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী।
বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবে ইসলাম বিনাশ শিক্ষানীতি ও শিক্ষা আইন পর্যালোচনা ও করনীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
তিনি বলেন, ‘সরকার ও শিক্ষামন্ত্রীর কথার মধ্যে কোনো মিল নেই। শিক্ষামন্ত্রী ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছেন। ’৭৫ সালে আপনার (শেখ হাসিনা) বাবা বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, এখন তারা আপনার পাশে ঘুর ঘুর করছে বিপদে ফেলতে।’
শিক্ষানীতি ও শিক্ষা আইন পরিবর্তনের জন্য আমরা বিনয়ের সঙ্গে বলছি। বিনয়ে কাজ না হলে আমরা আন্দোলনে নামবো। আমরা ২৪ ঘণ্টার মধ্যে এ শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিল করার ক্ষমতা রাখি। তখন তা প্রতিরোধে করা সরকারের পক্ষে সম্ভব হবে না এবং সরকার ক্ষমতায় থাকাও সম্ভব হবে না। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে, অনুষ্ঠানে ইসলামি ঐক্যজোটের মুফতি ফয়েজ উল্লাহ বলেন, ‘শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ স্বঘোষিত নাস্তিক। এ শিক্ষামন্ত্রী ২০০৯ সাল থেকে মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে ইসলামকে বিনাসের কাজ করে যাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
তিনি বলেন, ‘আমরা দ্রুত এ শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল করার আহ্বান জানাই। না হলে আন্দোলনের মাধ্যমে আইন ও সরকারের পতন ঘটানো হবে। হেফাজতের মতো লাখ লাখ মানুষ আন্দোলনে শরিক হবে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আবদুল লতিফ নিজামি।’