ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলা
আরো এক আসামি গ্রেপ্তার

Link Copied!

Arrestকক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে নাজিরপাড়াস্থ একটি পানের বরজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল হোসেন (৪৫) নাজিরপাড়ার মৃত মোহাম্মদ হেসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার কাঞ্চন কান্তি দাশ জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ৬ সাংবাদিকের ওপর হামলার ঘটনার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবারবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে একটি পানের বরজ থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর বাবা মামলার এজাহারভুক্ত ৫নং আসামি এজাহার মিয়াকে। এছাড়াও সন্দেহজনকভাবে আটক করা হয়েছে আবুল কাশেম নামে একজনকে।
সময় টিভির জেলা প্রতিনিধি আহত সুজাউদ্দিন রুবেল জানান, জামাল হোসেন বেপরোয়াভাবে হামলা চালিয়েছিল। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ছিনিয়ে নেয়া ক্যামেরা ও ল্যাপটপসহ মালামাল উদ্ধার করা যাবে।
ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়েছে গত রোববার রাতে টেকনাফ থানায় ১৯ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করে। দ্রুত বিচার আইনে রেকর্ড করা মামলায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল হক ভুট্টোকে প্রধান আসামি করা হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ায় ইয়াবা উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ৬ সাংবাদিকের ওপর হামলা চালায়। হামলায় আহত হন সময় টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও তার ক্যামেরাপার্সন আবুল ফরাজ, ইন্ডিপেন্ডেন টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু ও ক্যামেরাপার্সন শরীফ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও ক্যামেরাপার্সন বাবু দাশ। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাঙচুর ও ক্যামেরা-ল্যাপটপ লুট করে।