ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Link Copied!

marderচট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় মোবাইল চোর সন্দেহে আবদুল মালেক (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের একটি মিনারেল ওয়াটার তৈরীর কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার ছিদ্দিক পাটোয়ারীর ছেলে। তিনি শীতলপুর গ্রামের বগুলা বাজার এলাকায় থাকতেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘আজ বুধবার সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।নিহত কামালের স্বজনদের খবর দেয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, সিরাজউদ্দৌলা চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন ‘আযবাহ্ মিনারেল ওয়াটার’ নামে ফ্যাক্টরী থেকে মঙ্গলবার একটি মোবাইল ফোন চুরি হয়। এঘটনা কারখানার সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে শ্রমিকরা এলাকার অস্থায়ী বাসিন্দা আব্দুল মালেককে মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। তারা কারাখানার একটি কক্ষে মালেককে শিকল দিয়ে বেধে ৭/৮ জন মিলে বেদম মারধর করলে রাতেই তার মৃত্যু হয়।