ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

armsরাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাইটখালী এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ওই অস্ত্র ব্যবসায়ীর নাম মিলন উদ্দীন (৩২)। তিনি ওই উপজেলার ভাটপাড়া গ্রামের দেছের উদ্দীন মাস্টারের ছেলে।
র‌্যাব-৫ জানায়, পাইটখালী এলাকায় কয়েক জন ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় মিলন উদ্দীনকে ৭ দশমিক ৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।