বরিশাল প্রতিনিধি : জেলার বাবুগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন খোকন (৩৫) নামে এক আরোহী।
বুধবার বেলা ১টার দিকে উপজেলার সাতমাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম ফাতেমা বেগম (২৫)। তিনি উজিরপুর উপজেলার হারতা বাজারের মো. জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বরিশালের নথুল্লাবাদ থেকে মাইক্রোবাসে মাওয়া হয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন তার স্ত্রী ফাতেমা বেগম। পথিমধ্যে বাবুগঞ্জের সাতমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মাইক্রোবাসের যাত্রীরা অহত হন।
আহত অবস্থায় ফাতেমা এবং খোকনকে (৩৫) শেবাচিম হাসপাতালে চিকিবসার জন্য নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিসক ডা. আবিদ হোসেন ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার শিকার ট্রাকটি রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু ট্রাক ও মাইক্রোবাসের চালক পালিয়েছে।’

