ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আপিল করেছেন খালেদা জিয়া

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত দুটি আবেদনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত ১৫ মে এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদকে পুনরায় জেরা ও মামলার তদন্ত নথি তলব চেয়ে করা আবেদন দুটি খারিজ করে দেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খালেদা জিয়ার রিভিশন আবেদন খারিজ করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বুধবার (১৮ মে) সুপ্রিম কোর্টে আপিল করেন খালেদা জিয়া। বিষয়টি জানিয়েছেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী।
গত ১৫ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদার রিভিশন আবেদন খারিজ করে আদেশ দেন। এর ফলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
গত ১৭ এপ্রিল ওই দুটি আবেদন খারিজ করে দেয় বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে ১৮ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।
গত ১৫ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদার রিভিশন আবেদন খারিজ করে আদেশ দেন। এর ফলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
গত ১৭ এপ্রিল ওই দুটি আবেদন খারিজ করে দেয় বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে ১৮ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।
গত ২১ এপ্রিল অবকাশের সময় হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত নিয়মিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে আবেদন করার জন্য বলেন।
পরে সেই আবেদনের ওপর নিয়মিত বেঞ্চে শুনানি শেষে ১০ মে দুটি আবেদনের ওপর শুনানি শেষ হলে ১৫ মে আদেশের জন্য দিন ঠিক করা হয়। সেদিন আবেদন দুটি খারিজ করে দেন হাইকোর্ট।
এই মামলার কার্যক্রম ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী বিশেষ আদালতের চলছে। বিচারিক আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৯ মে পরবর্তী তারিখ রয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া মামলার অপর আসামিরা হলেন, তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।